গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ২০ গ্রাম প্লাবিত হয়েছে। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ৯০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়ে সিংড়িয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধটির ২০০ মিটার ধসে এসব গ্রাম প্লাবিত হয়।
এলাকাবাসী জানায়, উপজেলার উদাখালী ও কঞ্চিপাড়া ইউনিয়নের অন্তত ১৭টি গ্রাম প্লাবিত হয়েছে। এ ছাড়া গাইবান্ধা সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের বোয়ালি, খামার বোয়ালি ও তালুক বুড়াইলসহ তিনটি গ্রাম প্লাবিত হয়েছে।
উদাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
