নওগাঁয় সন্ত্রাস প্রতিরোধে সমাবেশ

আপডেট : ৩০ জুলাই ২০১৬, ১৩:১৫
সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে নওগাঁয় শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী ও অভিভাবকদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায়
নওগাঁ নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসার আয়োজনে সেখানে এ কর্মসূচি পালন করা হয়। 
 
মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস ছাত্তারের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপাধ্যক্ষ পিএম আদম আলী, আদীব আলতাফ হোসেন, মুহাদ্দীস আকরাম হোসেন, প্রভাষক লাল মিঞা, প্রভাষক ওযায়ের উদ্দিন সালাফী, প্রভাষক শহিদুল ইসলাম, পুলিশ উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা, অভিভাবক মুনসুর আলী, আব্দুল করিম, আইয়ুব আলী, ছাত্র রুহুল আমিন, মোশাররফ হোসেন, তোফাজুল হোসেনসহ প্রমুখ বক্তব্য রাখেন।
 
বক্তারা বলেন, সন্ত্রাস ও জঙ্গীবাদ একটি ঘৃণিত কাজ। সন্ত্রাস ও জঙ্গীবাদকে দূর করার জন্য জিহাদ এসেছে। ইসলামের মধ্যে কোন সন্ত্রাস ও জঙ্গীবাদ নেই। সন্ত্রাস ও জঙ্গীদের কাজ অশান্তি সৃষ্টি করা। আমরা কখনো বিপদগামী হব না। অভিভাবকদের সচেতন থাকতে হবে। সন্তান কি করছে, কাদের সাথে মিশছে তা দেখতে হবে। সবাইকে একত্র হয়ে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ করার আহ্বান জানান বক্তারা। সমাবেশে শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীসহ সুধিজন উপস্থিত ছিলেন।