দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন,দেশে চলমান বন্যায় মোট ১৪ জন লোক মারা গেছেন। এছাড়া দেশের ১৬ জেলার ১৪ লাখ ৭৫ হাজার মানুষ বন্যাকবলিত হয়েছে।
শনিবার সকালে মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বন্যাকবলিতদের এখন পর্যন্ত ১৩ হাজার মেট্রিক টন খাদ্য ও সাড়ে পাঁচ কোটি টাকা দেয়া হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে ৭০টি মেডিকেল টিম কাজ করছে। বন্যাকবলিত এলাকার প্রশাসনকে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মন্ত্রী।
