শ্যামগঞ্জে পৃথক ঘটনায় নারীসহ দুই খুন

আপডেট : ৩০ জুলাই ২০১৬, ১৪:৩২
নেত্রকোনার শ্যামগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় দুইজন খুন হয়েছেন। আর এসব ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে এক কবিরাজ খুন হয়েছেন। জানা গেছে, এক মেয়েকে প্রেমিকা হিসেবে পেতে কবিরাজ পূর্বধলার  শ্যামগঞ্জের রেলস্টেশন এলাকার বাসিন্দা কালা ফকিরকে (৪৫) চার হাজার টাকা দেয়া হয়। কবিরাজের বটিকা কাজে না আসায় টাকা ফেরত চায় ওই যু্‌বক। এ সময় কবিরাজের সঙ্গে তার বাক্বিতণ্ডা হয়। একপর্যায়ে ওই যু্বক কবিরাজকে উপর্যুপরি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় গৌরীপুর উপজেলার কলদবাড়ি গ্রামের আজিম উদ্দিন (২৫) এবং একই এলাকার মাসুদ মিয়া (৩০)  পারভেজ ও শামীমের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এরই মধ্যে আজিম উদ্দিন ও মাসুদ মিয়াকে আটক করেছে পুলিশ।
 
অপরদিকে শুক্রবার বিকেলে পূর্বধলা উপজেলার আলীপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আব্দুল মোতালেব ও তার ছেলে ইসলাম উদ্দিন এবং ইসলাম উদ্দিনের স্ত্রী শিউলী আক্তার পিটিয়ে আজিজুল হকের স্ত্রী আবিদা সুলতানাকে (৩০) গুরুতর আহত করে। পরে তাকে ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধায় তিনি মারা যান। এ ঘটনায় আব্দুল মোতালেব (৬৫) ও তার ছেলে বউ শিউলী আক্তারকে আটক করেছে পুলিশ।  অন্যদের  আটকে চেষ্টা চলছে।
 
শ্যামগঞ্জ ফাঁড়ির আই সি এসআই মোজাম্মেল হক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।