চুয়াডাঙ্গার দামুড়হুদায় শুক্রবার গভীর রাতে একটি সাধুর আশ্রমে হামলা চালিয়ে দুই সাধুকে মারপিট ও গাছে বেধে নির্যাতন করে চুল কেটে দিয়েছে মুখোশধারী দুর্বৃত্তরা । এ ছাড়া আগামী ১০ দিনের মধ্যে এলাকা না ছাড়লে হত্যার হুমকি দেয়া হয়।
যাওয়ার সমায় তারা আশ্রমের দুটি ঘর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে। এ ছাড়া ১০ দিনের মধ্যে এলাকা ছেড়ে দেয়ার হুমকি দেয়া হয়।
আশ্রমের বাসিন্দা জুলমত আলী শাহ বলেন, শুক্রবার রাত দিবাগত রাত ১২টার পর আমরা আশ্রমে ঘুমিয়ে ছিলাম। এ সময় ৮-৯ জনের মুখোশধারী দুর্বৃত্ত হাতে ধারালো ছোড়া ও বোমা নিয়ে ঘরে ঢুকে পড়ে। মূহুর্তে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আমার স্ত্রী মোমেনা খাতুন (৫৫) ও আমার সঙ্গে আশ্রমে থাকা সাধু হরেন্দ্রনাথকে (৭০) গাছের সঙ্গে বেঁধে নির্যাতন ও চুল কেটে দেয় ।
IMG0
এ সময় দুর্বৃত্তরা আশ্রমের দুটি ঘর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। দুর্বৃত্তরা যাওয়ার সময় হুমকি দিয়ে যায়- আগামী ১০ দিনের মধ্যে এলাকা না ছাড়লে আশ্রম বোমা মেরে উড়িয়ে দেয়া হবে ও সবাইকে হত্যা করা হবে ।
শনিবার চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো. রশিদুল হাসান বেলা ১২টার দিকে আশ্রম পরিদর্শন ও আহতদের খোঁজ খবর নেন ও দুবৃর্ত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন । এ ব্যপারে দামড়হুদা থানায় একটি মামলা দায়ের হয়েছে ।
