সাটুরিয়ায় বসতবাড়ির ভাঙন দেখে কৃষকের মৃত্যু

আপডেট : ৩০ জুলাই ২০১৬, ১৯:১৭
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় শনিবার নিজের বসতবাড়ির ভাঙন দেখে জহিরুল ইসলাম নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
 
জহিরুল ইসলাম উপজেলার পশ্চিম চরতিল্লী গ্রামের মৃত ভেন্দু বেপারীর ছেলে।
 
জানা গেছে, উপজেলার পশ্চিম চরতিল্লী গ্রামের জহিরুল ইসলাম জৈইটা বেপারীর বাপ-দাদার ৮ শতাংশ জমির ওপর ঘরবাড়ি ছিল। তার বসবাসের আশ্রয়স্থল কালীগঙ্গা নদীতে ভেঙে বিলীন হতে দেখে হৃদরোগে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
 
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগ নেতা মো. শরিফুল ইসলাম ধলা সাংবাদিকদের জানান, তার বসতভিটা নদীতে ভাঙন দেখে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়লে ঘটনাস্থানে তার মৃত্যু হয়।