চোর ধরলো বিকিনি পরা পুলিশ!

আপডেট : ৩০ জুলাই ২০১৬, ১৯:৫৪
মোবাইল ফোন চুরি করে পালাচ্ছিল চোর। কিন্তু পেছনে ধাওয়া করলো বিকিনি পরা পুলিশ, হাতে নাতে পাকড়াও করলো তাকে, সুইডেনের স্টকহোমের এই ঘটনার পর মিকায়েলা কেলনারের সাহসের প্রশংসা করছেন সবাই।
 
বিকিনি পরা পুলিশ পাকড়াও করা চোরকে মাটিতে ঠেসে ধরে দুই হাত পিঠমোড়া করে বাঁধছে, এমন ছবি ইন্সটাগ্রামে প্রকাশিত হওয়ার পর এটি সবার নজর কাড়ে।  মিকায়েল সুইডেনের আফটনব্লাডেট সংবাদপত্রকে জানান, তিনি এবং তাঁর বন্ধু পার্কে রোদ পোহাচ্ছিলেন। তখন এক লোক তাদের কাছে পত্রিকা বিক্রি করতে আসে। লোকটি চলে যাওয়ার পর তিনি বুঝতে পারেন তার মোবাইল ফোনটি চুরি হয়ে গেছে।
 
সঙ্গে সঙ্গে লোকটির পিছু ধাওয়া করার সিদ্ধান্ত নেন মিকায়েলা কেলনার। তিনি পুলিশে কাজ করলেও ঐ মূহুর্তে ডিউটিতে ছিলেন না। তার সঙ্গের বন্ধুটিও তাই। দুজনে মিলে ধাওয়া করে লোকটিকে ধরে ফেললেন। মিকায়েলা কেলনার বলেছেন, তিনি যদি পুরোপুরি নগ্নও থাকতেন, তাহলেও চোরটিকে ধরার চেষ্টা করতেন। চোরের কাছ থেকে মোবাইল ফোনটি উদ্ধার করেছেন তারা। পরে পুলিশের টহল দল এসে গ্রেফতার করেছে লোকটিকে। বিবিসি।