উত্তরাঞ্চলের পাঠকদের দীর্ঘদিনের চাওয়া পূরণ করতে যাচ্ছে দেশের ঐতিহ্যবাহী শীর্ষ পত্রিকা দৈনিক ইত্তেফাক।
১ আগস্ট থেকে ঢাকার পাশাপাশি বগুড়া থেকেও প্রকাশিত হবে এ দৈনিকটি। এর ফলে কাকডাকা ভোরেই উত্তরাঞ্চলের ১৬ জেলার পাঠকের হাতে পৌঁছাবে তাদের আস্থা ও বিশ্বাসের জাতীয় দৈনিক ইত্তেফাক ।
চাহিদা মতো পাঠকের হাতে পত্রিকা পৌঁছে দেয়ার জন্য শনিবার উত্তরাঞ্চলের ১৬ জেলার সংবাদপত্র এজন্টদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বগুড়া শহরের করতোয়া অডিটোরিয়ামে দৈনিক ইত্তেফাকের ব্যবস্থাপনা সম্পাদক আশিস সৈকতের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া থেকে প্রকাশিত দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন ।
দৈনিক ইত্তেফাকের বগুড়া ব্যুরো অফিসের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি জি এম সজলের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন পত্রিকার ইনফরমেশন ম্যানেজার রেজা হাফিজ, সার্কুলেশন বিভাগের আনিছুর রহমান আনিছসহ অন্য কর্মকর্তারা।
মতবিনিময় সভায় এজন্টদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহীর হেকমত উল্লাহ্ ও নজরুল ইসলাম, কুষ্টিয়ার ভেড়ামারার আনছারুল হক, বগুড়ার শহিদুল ইসলাম বকুল, গাইবান্ধা পলাশবাড়ির রুহুল ইসলাম, পাবনার ঈশ্বরদীর আকতারুজ্জামান মিরু, কাশিনাথপুরের আবুল মাসুদ, ভাঙ্গুড়ার দুলাল কুমার দাস, শাহজাদপুরের সন্তোষ কুমার সাহা, দিনাজপুরের পার্বতীপুরের আব্দুল কাদের, রংপুরের কিসমত আলী, লালমনিরহাটের সাকির আলম, ধুনটের ইউনুছ আলী প্রমুখ বক্তব্য রাখেন।
