সম্প্রতি মুক্তি পাওয়া রজনীকান্তের ছবি ‘কাবালি’ ভারতসহ সারাবিশ্ব জুড়ে বেশ ভাল ব্যবসা করেছে। তবে এখানেই শেষ নয়। তামিল সুপারস্টারের ভক্তদের জন্য ছবিটির সিক্যুয়াল নিমার্ণ করা হবে!
ডিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, নির্মাতার ‘কাবালি’র পুরোপুরি সমাপ্তি টানেননি। তারা সিক্যুয়াল নির্মাণ করার জন্যই এধরনের সমাপ্তি টেনেছেন। প্রযোজক কালাইপুলি এস থানু ও পরিচালক পা রণজিৎ ‘কাবালি’র সাকসেস পার্টিতে এর সিক্যুয়াল নির্মাণ করার কথা ইচ্ছা প্রকাশ করেছেন।
এখন এটি সম্পূর্ণ রজনীকান্তের ওপর নির্ভর করছে। তিনি যদি সময় দেন তবে সিক্যুয়াল আলোর মুখ দেখবে। শোনা গেছে, তামিল সুপারস্টার নাকি এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি।
