নাগেশ্বরীতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

আপডেট : ৩১ জুলাই ২০১৬, ১৪:৫১
 
কুড়িগ্রামের নাগেশ্বরীতে গত দুইদিনে সামান্য পানি কমলেও এখন তা অপরিবর্তিত রয়েছে। দুর্ভোগ কমেনি পানিবন্দি ১০ ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষের।
 
দীর্ঘ জলাবদ্ধতায় ফুরিয়ে গেছে শুকনো খাবারের মজুদ। বাড়ছে ত্রাণের জন্য হাহাকার। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও গোখাদ্যের তীব্র সংকট। সরকারিভাবে কিছু ত্রাণ দেয়া হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এখনও জাগেনি রাস্তা-ঘাট। ছড়িয়ে পড়ছে পানিবাহিত বিভিন্ন রোগ।
 
পানি না কমায় এখনও চালু করা সম্ভব হয়নি শতাধিক বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান।