‘বন্যার্তদের সব ধরনের সহযোগিতা দেয়া হবে’

আপডেট : ৩১ জুলাই ২০১৬, ১৫:১৫
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বন্যার্তদের বিশুদ্ধ খাবার পানি ও খাদ্যসহ সব ধরনের সহযোগিতা দেয়া হবে।  
 
রবিবার সকালে ফরিদপুরের বিভিন্ন চরের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও তাদের মধ্যে রিলিফ বিতরণকালে তিনি একথা বলেন।
 
মন্ত্রী বলেন, চরের উন্নয়নে সরকার আন্তরিক। ফরিদপুরের কয়েকটি চরকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে তিনটি ব্রিজ স্থাপন করা হবে।
 
জেলার ডিক্রিরচর ও নর্থচ্যানেল ইউনিয়নের বিভিন্ন চরের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেসাম হোসেন বাবর, কোতোয়ালি আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, সাধারণ সম্পাদক মো. শামসুল আলম চৌধুরী, জেলা শ্রমিক লীগের সভাপতি মো. আক্কাস হোসেন উপস্থিত ছিলেন।