চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় হাঁস-মুররি নিয়ে দুই পরিবারের ঝগড়ার মধ্যে ধারালো অস্ত্রের আঘাতে একজন নিহত হয়েছেন।
সন্দ্বীপ থানার ওসি আবদুস সালাম জানান, রোববার সকালে উপজেলার ১ নম্বর হারামিয়া ইউনিয়নের কাছিয়ার পাড় বেড়িবাঁধে ছিন্নমূলদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বাবলু মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।তিনি পরিবার নিয়ে ওই এলাকাতেই থাকতেন। এ ঘটনায় জড়িতে থাকার অভিযোগে পুলিশ দুইজনকে আটক করা হয়েছে।
