রাতে মাঠে নামছে সাকিবের জ্যামাইকা

আপডেট : ৩১ জুলাই ২০১৬, ১৮:৫৪
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে যুক্তরাষ্ট্রের মাটিতে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামছে সাকিব আল হাসানের জ্যামাইকা তালওয়াস। রবিবার বাংলাদেশ সময় রাত ২টায় জুকসের বিপক্ষে মাঠে নামবে তারা।
 
আমেরিকায় অভিষেকটা ভালো হয়নি সাকিব-গেইলদের। ড্যারেন স্যামির দল সেইন্ট লুসিয়া জোউকসের কাছে ৬৩ রানের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে তারা। তাই আজ প্রতিশোধের সুযোগ পাচ্ছে সাকিবদের।
 
ব্যাটে ও বলে এবারের আসরে সবচেয়ে শক্তিশালী দল জ্যামাইকা।  ৯ ম্যাচে ৬ জয়ে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান দুইয়ে। তবে দলের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ তারকা খেলোয়ারদরে অফ-ফর্ম।
 
অন্যদিকে এক ম্যাচ হারের পর অধিনায়ক ড্যারেন স্যামির নেতৃত্বে আবারো জয়ের ধারায় ফিরেছে সেন্ট লুসিয়া। আর এ ম্যাচ জিতলেই জ্যামাইকা`কে সরিয়ে পয়েন্ট টেবিলে দুই`য়ে উঠে আসবে তারা। অন্যদিকে নিজেদের শীর্ষ স্থান ফিরে পেতে জয়ের কোন বিকল্প নেই জ্যামাইকার সামনে।