রৌমারী উপজেলার ৭ গ্রামের দুইশ’ পরিবারের ঘরবাড়ি ব্রহ্মপুত্রে বিলীন হয়ে গেছে।
ভাঙনের মুখে পড়েছে উপজেলার বলদমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়। যে কোনো মূর্হতে প্রাথমিক বিদ্যালয়ের দুটি ভবন বিলীন হতে পারে।
ভাঙন কবলিত এলাকায় গিয়ে দেখা গেছে গৃহহীন মানুষেল আহাজারি। খেদাইমারী সড়কে আশ্রয় নেয়া নবীরন বেওয়া বলেন, ‘আমার এডা থাকার ঘর ছিল তাও নদীতে বিলীন হইয়া গেছে।’ নাজম খাতুন নামের এক গৃহবধূ ৩ সন্তান নিয়ে আশ্রয় নিয়েছেন ওই সড়কে। তিনি বলেন, ‘আমগর সব শ্যাষ হইয়া গেছে।’
ভাঙন কবলিত এলাকার বন্দবেড় ইউপি চেয়ারম্যান কবীর হোসেন জানান, কয়েকদিনে দুইশ’র বেশি পরিবারের ঘরবাড়ি ভিটেমাটি বিলীন হয়ে গেছে। ভাঙনে দিনমজুর পরিবারগুলো বৃষ্টির মধ্যে অসহায় জীবন যাপন করছে।
