কুমিল্লার বরুড়া উপজেলার শিলমুড়ী আর.আর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র মো. সুজন (১৩) রবিবার বিকাল ৫টার দিকে বজ্রপাতে মারা গেছে।
সুজন ওই উপজেলার জয়কামতা গ্রামের শহীদুল ইসলামের ছেলে। সে বিকাল ৫টার দিকে মাঠে খেলতে গেলে বজ্রপাতে মারা যায়।
বরুড়া উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নাহার নাজিম শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে তার বাড়িতে যান। তিনি সুজনের পরিবারকে ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
