পাকিস্তানে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে ৭ জঙ্গি নিহত

আপডেট : ৩১ জুলাই ২০১৬, ২১:২১
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে নিরাপত্তা চৌকিতে হামলার পরিকল্পনাকালে পুলিশ অভিযান চালালে গুলি বিনিময়ে সন্দেহভাজন সাত জঙ্গি নিহত হয়েছে। রবিবার সকালে পুলিশ ১০ জঙ্গি লুকিয়ে থাকা একটি বাড়িতে হানা দিলে গোলাাগুলি শুরু হয়। 
 
পুলিশ জানায়, সাত জঙ্গি তাদের নিজেদের লোকদের বুলেটেই নিহত হয়। পুলিশের এক বিবৃতিতে বলা হয়, গোলাগুলি থামার পর সাত জঙ্গির মৃতদেহ পাওয়া যায়। বাকিরা রাতের আঁধারে পালিয়েছে। লাহোরের ৩৫ মাইল পশ্চিমে পাঞ্জাব প্রদেশে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, জঙ্গিরা তালেবান ও লশকরই-জংভির সদস্য। এএফপি।