চট্টগ্রামে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার যুবক রিমান্ডে

আপডেট : ৩১ জুলাই ২০১৬, ২২:৩২
চট্টগ্রামে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার দিনাজপুর মেডিকেল কলেজের ছাত্র আব্দুল হান্নান ওরফে আব্দুল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ।
 
রবিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমান এ আদেশ দেন।
 
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্ত্তী জানান, আব্দুল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত শুনানি শেষে চারদিনের রিমান্ড মঞ্জুর করে।
 
বৃহস্পতিবার রাতে বায়েজিদ বোস্তামী থানার কুলগাঁও এলাকার একটি বাসা থেকে দিনাজপুর মেডিকেল কলেজ প্রথমবর্ষের ছাত্র আব্দুল হান্নান ওরফে আব্দুল্লাহ ওরফে লাদেনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।