রণবীরের সঙ্গে ঐশ্বরিয়ার ঘনিষ্ঠতায় অস্বস্তিতে বচ্চন পরিবার!

আপডেট : ০১ আগস্ট ২০১৬, ১০:৫১
 
‌‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে রণবীর কাপুরের সঙ্গে এক অন্তরঙ্গ দৃশ্যে দেখা যাবে ঐশ্বরিয়া রায় বচ্চনকে। আর এই দৃশ্য নিয়ে নাকি বেশ অস্বস্তিতে আছে বচ্চন পরিবার। শুধু তাই নয় ছবিটি মুক্তির আগে করণ জোহরকে ঐ দৃশ্য সরিয়ে ফেলার জন্য বলা হয়েছে।   
 
বচ্চন পরিবারের কাছের একটি সূত্র বলেছে, তারা সবাই প্রফেশনাল আর্টিস্ট। কেউ ঐশ্বরিয়ার পেশাগত কাজে হস্তক্ষেপ করতে চায় না। সে জানে তাকে কি করতে হবে। 
এর আগে রণবীরের সঙ্গে ঐশ্বরিয়ার লিপলকের একটি দৃশ্য ধারণ করা হয়েছিল। কিন্তু এই দৃশ্য ধারণে নিজের অস্বস্তি প্রকাশ করেছেন ঐশ্বরিয়া। করণ জোহর একটি ‘ফেক কিস’ দৃশ্য ধারণ করেছেন। 
 
‘অ্যায় দিল হ্যায় ‍মুশকিল’ ছবিতে আরো আছেন আনুশকা শর্মা, ফাওয়াদ খান, লিসা হাইডন, ইমরান নাকভি। এছাড়া সানি লিওনকে একটি ক্যামিওতে দেখা যাবে। আগামী ২৮ অক্টোবর ছবিটি মুক্তি পাবে। খবর: ওয়ান ইন্ডিয়া।