এক কোটির ঘরে ইমরানের ‘বলতে বলতে চলতে চলতে’

আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ২২:১৬
 
সংগীত শিল্পী  ইমরানের ‘বলতে বলতে চলতে চলতে’ শিরোনামের গানের ভিডিওটি ইউটিউবে বাংলা গানের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যকবার দেখা হয়েছে বলে দাবি করেছেন মিউজিক ভিডিওর নির্মাতা আশিকুর রহমান। 
 
এ প্রসঙ্গে আশিকুর রহমান বলেন,  রবিবার আমার নির্মিত মিউজিক ভিডিওটি এক কোটিবার দেখা পূর্ণ হয়। এই গানটি এখন পর্যন্ত বাংলা গানের ইতিহাসে ইউটিউবে সর্বোচ্চ সংখ্যকবার দেখার রেকর্ড গড়েছে। 
 
শফিক তুহিনের কথায় গানটির সুর-সংগীতায়োজন ও কণ্ঠ দিয়েছেন ইমরান। মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তানজিন তিশা ও ইমরান। গত বছর ৫ এপ্রিল ইউটিউবে প্রকাশ করা হয় গানটি।