মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ে জঙ্গিবাদ-সন্ত্রাস-মাদক বিরোধী সভা

আপডেট : ০১ আগস্ট ২০১৬, ১২:৩০
ফরিদপুরের মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের অভিভাবক ম্যানেজিং কমিটি ও শিক্ষার্থীরা জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী মানববন্ধন করেছে।
 
সোমবার সকালে অনুষ্ঠিত এ মানববন্ধনে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য শাহ্ মো. ফারুক হোসেন সভাপতিত্ব করেন। মানববন্ধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
 
আলোচনা সভায় সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকন, অভিভাবক হাজি আব্দুল মালেক সিকদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী আকবর, ম্যানেজিং কমিটির সদস্য মো. মুরাদুজ্জামান মুরাদ, জেসমিন আক্তার এমি, শিক্ষকদের মধ্যে আবুল খায়ের, হাবিবুর রহমান, দেবাশীষ সাহা, দিপঙ্কর পাল ও প্রনব সরকার প্রমুখ বক্তব্য রাখেন । সভায় মধুখালী পাইলট উচ্চ বিধ্যালয়ে প্রায় দুই হাজার শিক্ষার্থী ও শিক্ষক-অভিভাবক জঙ্গিবাদ, সন্ত্রাস এবং মাদক বিরোধী কার্যক্রমের অঙ্গীকার করেন।
 
এ ছাড়া উপজেলার মেগচামী আদর্শ উচ্চ বিধ্যালয়, রইচ্ছন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, বাগাট উচ্চ বিদ্যালয়, গাজনা উচ্চ বিদ্যালয় ও চিনিকল উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করে।