আসছে বেলাল খান ও ঝিলিকের সিঙ্গেল ট্র্যাক

আপডেট : ০১ আগস্ট ২০১৬, ১৪:০৭
এবার একসঙ্গে গাইলেন জনপ্রিয় সংগীত তারকা বেলাল খান ও 'সেরাকণ্ঠ'-শিল্পী ঝিলিক। এ মিজানের কথা ও সুরে ‘মন শুধু' শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন তারা। গানটির সংগীতায়োজনে ছিলেন জাহিদ বাশার পঙ্কজ।
 
শিগগিরই গানটি অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতা থেকে সিঙ্গেল ট্র্যাক হিসেবে প্রকাশ পাবে। পাশাপাশি বের হবে গানটির মিউজিক ভিডিও।
 
এ ব্যাপারে বেলাল খান বলেন, ‘গানটির কথা ও সুর অনেক সুন্দর। আমার বিশ্বাস, শ্রোতাদেরও ভালো লাগবে। আমি গানটি নিয়ে আশাবাদী।'
 
ঝিলিক বলেন, ‘রোমান্টিক কথায় মেলোডি সুরে অনেক ভালো একটি গান হয়েছে। কথা ও সুরের মাঝে নতুনত্ব আছে। আমাদের দুজনের কণ্ঠে গানটি ভালো মানিয়েছেও। আমার মত, শ্রোতাদের পছন্দের তালিকায় থাকবে গানটি।’ 
 
এ মিজান বলেন, ‘গান লিখতেই বেশি ভালো লাগে। একান্ত শখের বসেই গানটিতে সুর করেছি। আশা করি, শ্রোতারা নিরাশ হবেন না।'