ইনজুরিতে অলিম্পিক থেকে ছিটকে গেলেন ব্রাজিলের গোলকিপার প্রাস

আপডেট : ০১ আগস্ট ২০১৬, ১৬:৩০
ইনজুরির কারণে ব্রাজিলের অলিম্পিক দল থেকে ছিটকে গেলেন ৩৮ বছর বয়সী গোলরক্ষক ফার্নান্দো প্রাস। তার জায়গায় ডাক পেয়েছেন অ্যাতলেতিকো প্যারানায়েন্সের ওয়েভারটন পেরেইরা ডা সিলভা।
 
প্রাসের পরিবর্তে ওয়েভারটনকে বেছে নেন সেলেকাওদের অলিম্পিক কোচ রোজেরিও মিক্যাল। ১৮ সদস্যের স্কোয়াডের অন্য গোলরক্ষক উইলসন।
 
নেইমারের নেতৃ্ত্বে ঘরের মাঠে অধরা অলিম্পিক শিরোপার স্বপ্ন দেখছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দলে ২৩ বছরের অধিক বয়সী বাকি দু’জন হলেন মিডফিল্ডার রেনাতো অগাস্টো ও ওয়েভারটন। দু’জনের বয়সই ২৮।
 
আগামী বৃহস্পতিবার রিও অলিম্পিকের পর্দা উঠবে। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ব্রাজিল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়। ‘এ’ গ্রুপে স্বাগতিকদের অপর দুই প্রতিপক্ষ ডেনমার্ক ও ইরাক।