গৌরীপুরে ইউপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

আপডেট : ০১ আগস্ট ২০১৬, ১৬:৫০
ময়মনসিংহের গৌরীপুরে সোমবার অচিন্তপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শহিদুল ইসলাম অন্তরের দায়িত্ব গ্রহণ উপলক্ষে সংবর্ধনা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
 
অনুষ্ঠানে বিদায়ী ইউপি চেয়ারম্যান আব্দুল হাই ওরফে আহাম্মদউল্লাহকে ক্রেস্ট সংবর্ধনা জানান নবনির্বাচিত চেয়ারম্যান।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্জিনা আক্তার দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নবাগতদের ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এইচএম খায়রুল বাসার।
 
বিদায়ী চেয়ারম্যান আব্দুল হাই আহাম্মদ উল্লাহর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ম. নূরুল ইসলাম, ইকবাল হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল মুন্নাফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল হক, নারী ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, মাওহা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ কালন, নবনির্বাচিত চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন, হাবিব উল্লাহ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউছার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাবেক সভাপতি আবুল কাসেম লস্কর বেপারী, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আবু কাউছার চৌধুরী রন্টি প্রমুখ।