লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্তের করায় ফেরদৌস হাসান নাহিন (২৩) নামের এক যুবককে ৬ মাস কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আলমের কার্যালয় হাজির করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নাহিনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্য প্রদান করা হয়েছে। নাহিন পৌর শহরের দেনায়েতপুর এলাকার গোলাম আলী ভূইয়ার ছেলে।
শারমিন আলম বলেন, শহরের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে বিভিন্ন সময় উত্যক্ত করতো নাহিন। রবিবার রাতে নাহিন ওই ছাত্রীর বাড়িতে গিয়ে উক্ত্যক্ত করার সময় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সপোর্দ করে।
