শ্রীলঙ্কার ওয়াসকাদুভা শহরে কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে শীর্ষে রয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল।
দুই খেলায় পূর্ণ ২ পয়েন্ট নিয়ে ৩৮ জনের সাথে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন গোল্ডেন স্পোর্টিং ক্লাবের এই দাবারু।
সোমবার দ্বিতীয় রাউন্ডের খেলায় শাকিল লঙ্কান ফারনান্দো মারলোনকে পরাজিত করেন। এর আগে রবিবার প্রথম রাউন্ডে শাকিল শ্রীলঙ্কার আরেক প্রতিযোগী আবেসিংহে জানানদানিকে পরাজিত করেন।
এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি শাকিলকে এ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য পৃষ্ঠপোষকতা করেছে। কমনওয়েলথভূক্ত ১০টি দেশের ৯জন গ্র্যান্ড মাস্টার, ২জন মহিলা গ্র্যান্ড মাস্টার, ৬জন আন্তর্জাতিক মাস্টার ও ৪জন মহিলা আন্তর্জাতিক মাস্টারসহ ১৮৫জন খেলোয়াড় অংশ নিয়েছেন।
