রাজশাহীতে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

আপডেট : ০২ আগস্ট ২০১৬, ০৯:৩৩
রাজশাহীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার দিবাগত গভীর রাতে নগরীর খড়খড়ি আশরাফের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। 
 
নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর। তবে তার নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
 
রাজশাহী মেডিক্যাল হাসপাতাল সূত্র জানায়, রাজশাহী মহানগর পুলিশের একটি দল আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
 
স্থানীয়রা জানিয়েছেন, রাত ৩টার দিকে রাজশাহী নগরীর খড়খড়ি আশরাফের মোড় এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হন। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।