বিগ ব্যাশে অস্ট্রেলিয়ার অবসরে যাওয়া পেসার জনসন

আপডেট : ০২ আগস্ট ২০১৬, ১৩:০৬
 
গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেয়া অস্ট্রেলিয়ান পেসার মিশেল জনসন আসন্ন বিগ ব্যাশ লীগে (বিবিএল) পার্থ স্কোরচার্সের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। ৩৪ বছর বয়সী এই পেসারের মূল আগ্রহ অবশ্য কোচিংয়ে। এ কারণেই বিবিএল এর দলের সাথে যুক্ত হয়ে কার্যত তরুণদের মেন্টর হিসেবে কাজ করতে চান।
 
এ সম্পর্কে এক বিবৃবিতে জনসন বলেছেন, আমি মূলত কোচিংকেই পেশা হিসেবে বেছে নিতে চাই। যে কারণে বিবিএল সঙ্গে যুক্ত হওয়া।
 
এর আগে কখনই বিগ ব্যাশে খেলেননি জনসন। সাধারণত ডিসেম্বর-জানুয়ারি মাসে অস্ট্রেলিয়ার এই জনপ্রিয় ঘরোয়া টি২০ লীগটি আয়োজিত হয়ে থাকে। গত বছর কেভিন পিটারসন, উসমান খাজা ও জ্যাক ক্যালিসদের মত খেলোয়াড়রা বিবিএল এর আকর্ষণ অনেকাংশেই বাড়িয়ে দিয়েছিলেন। তবে জনসনের অবশ্য সবসময়ই ইচ্ছা ছিল পার্থের হয়ে খেলার। নিজের শহর বলেই হয়ত পার্থ স্কোরচার্সের প্রতি বাড়তি উদ্দীপনা অনুভব করছেন জনসন।
 
গত বছর নভেম্বরে অবসরের ঘোষণা দেবার আগ পর্যন্ত জনসন অস্ট্রেলিয়ার হয়ে ৭৩টি টেস্ট, ১৫৩টি ওয়ানডে ও ৩০টি টুয়েন্টি-২০ ম্যাচ খেলেছেন। বাসস।