খোলা ম্যানহোলের ঢাকনা প্রতিস্থাপনের নির্দেশ হাইকোর্টের

আপডেট : ০২ আগস্ট ২০১৬, ১৩:৫২
 
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে যেসব ম্যানহোল ঢাকনাবিহীন অবস্থায় রয়েছে তা ১৫ দিনের মধ্যে সঠিকভাবে প্রতিস্থাপনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে সোয়ারেজ লাইনে পড়ে (মারা যাওয়া) সাব্বির ও সানজিদার পরিবারকে ২০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ প্রদানে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি বিষ্ণদেব চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ আজ মঙ্গলবার এই আদেশ দেন।
 
উল্লেখ্য, গত জুলাই মাসে রাজধানীতে সোয়ারেজ লাইনে পড়ে শিশু সানজিদা ও সাব্বির মারা যায়। এই ঘটনায় হাইকোর্টে রিট করেন আইনজীবী মো. ইখলাস উদ্দিন ভূইয়া।