ডোমারে পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার

আপডেট : ০২ আগস্ট ২০১৬, ১৫:৪৬
নীলফামারীর ডোমার উপজেলায় নারীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মোর্শেদা বেগম (৫০) উপজেলার চেয়ারম্যান পাড়া গ্রামের বাসিন্দা।
 
জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে মোর্শেদাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর দুপুরে বাড়ির পাশে একটি পুকুরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে।
 
হরিণচড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।