কলাবাগানে সড়ক দুর্ঘটনায় ইন্টার্ন চিকিৎসক নিহত

আপডেট : ০২ আগস্ট ২০১৬, ১৬:৪৮
রাজধানীর কলাবাগানে সড়ক দুর্ঘটনায় কৃষ্ণা রানী (২৭) নামে এক তরুণী নিহত হয়েছেন।
 
তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ছিলেন।
 
মঙ্গলবার দুপুর ১টার কলাবাগান বাসস্ট্যান্ডে তিনি বাসের ধাক্কায় গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে বিকাল ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।