‘সুশাসন নিশ্চিত করতে এখনই দুর্নীতির লাগাম টানতে হবে’

আপডেট : ০২ আগস্ট ২০১৬, ১৯:৫৯
 
সুশাসন নিশ্চিত করতে এখনই দুর্নীতির লাগাম টানতে হবে বলে মন্তব্য করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, আগামী প্রজন্মের জন্য দুর্নীতিমুক্ত দেশ গড়তে হবে। এ কারনে দেশে সকল স্তরে জবাবদিহিতা তৈরী করতে হবে। এখনই দুর্নীতির বিরুদ্ধে সবাইকে মাঠে নামতে হবে। সুশাসন নিশ্চিত করতে দুর্নীতি এখনই দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে।
 
মঙ্গলবার রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে ‘কৌশলগত কর্মপরিকল্পনা ২০১৬-২০২১’ বাস্তবায়নের লক্ষ্যে সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
 
দুদক চেয়ারম্যান বলেন, প্রক্রিয়াগত কারণেই কমিশন দায়িত্বপালনে সম্পূর্ণভাবে সক্ষমতা প্রদর্শন করতে পারছেনা। প্রক্রিয়ায় সমস্যা থাকায় কমিশনের প্রতি মানুষের কাঙ্খিত মাত্রার আস্থা নেই। এ কারণেই কমিশন এই কর্মপরিকল্পনা নিয়ে সমাজের সকল স্তরের ব্যক্তিবর্গের সংগে মতবিনিময় করছে।