বন্যা দূর্গতদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেয়া হবে : সেতুমন্ত্রী

আপডেট : ০২ আগস্ট ২০১৬, ২০:০৭
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বন্যা দূর্গতদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেয়া হবে। যতদিন বন্যা কবলিতদের ত্রাণ সামগ্রী দেয়া হবে।
 
মঙ্গলবার মানিকগঞ্জের ঘিওর উপজেলার ডি.এন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বন্যা দূর্গতদের মধ্যে ত্রাণ বিতরণের সময় তিনি এ কথা বলেন।
 
সেতুমন্ত্রী বলেন, ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের অধিনে ঘিওরের ৩টি ইউনিয়নের জন্য ৩৭৫ মে. টন চাল এবং ৩২ লাখ টাকা বরাদ্দ আছে। পর্যায়ক্রমে বন্যা দূর্গত লোকজনের মধ্যে পৌঁছে দেয়া হবে।
 
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, মানিকগঞ্জ-১ আসনের এম.পি নাঈমুর রহমান দূর্জয়, কেন্দ্রীয় কমিটির সদস্য এস.এম কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাকিব হাসান সুইম, আল আমিন হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মাহবুবা আইরিন, সহকারী কমিশনার (ভূমি) সুমনা আল মজীদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আ. হান্নান, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আ. খালেক বিএসসি, আওয়ামী লীগের সহ-সভাপতি ইকরামুল ইসলাম খবির, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. আলীম মিন্টু, ঘিওর ডি.এন হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান শিকদার, জেলা যুবলীগ সভাপতি আবু সাইদ আবু, ঘিওর ইউ.পি চেয়াম্যান অহিদুল ইসলাম (টুটুল) প্রমুখ।