৬০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের যাত্রা শুরু

আপডেট : ০২ আগস্ট ২০১৬, ২১:৫৯
নবগঠিত ৬০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পতাকা উত্তোলনের মধ্যদিয়ে এ ব্যাটালিয়নের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. হাবিবুল করিম, বিজিবি উত্তর-পূর্ব রিজিয়নের (সরাইল) কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী মাসরুর উল্লা, উত্তর-পূর্ব রিজিয়নের অধীনস্থ বিভিন্ন সেক্টরের সেক্টর কমান্ডারগণ, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিজিবির স্থানীয় ইউনিট সমূহের সকল পর্যায়ের অফিসার ও কর্মচারীবৃন্দ।
 
উল্লেখ্য, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পুনর্গঠন কার্যক্রমের অংশ হিসেবে নবগঠিত এই ব্যাটালিয়নের যাত্রা শুরু হলো।