দীপিকাকে কেন ধোঁকা দিয়েছিলেন রণবীর!

আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ১২:০৪
রণবীর কাপুর ও দীপিকা পাডুকোনের সম্পর্কের ধারাটা অনেকটা 'হইয়াও হইলো না শেষ' ধরনের। দুজনেই সম্পর্কের ইতি টেনেছেন বহু আগে। কিন্তু তাও এ নিয়ে আলোচনা বন্ধ হয়নি এখনো। একদিকে বর্তমান বয়ফ্রেন্ড রণবীর সিংয়ের সঙ্গে বেশ আনন্দেই রয়েছেন দীপিকা। অন্যদিকে ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক ভাঙার পর থেকেই কেমন ছন্নছাড়া হয়ে গেছেন রণবীর কাপুর।
 
অনেকেই জানেন, দীপিকার সাথে প্রত্যারণা করেছিলেন রণবীর। সে কারণেই তাদের সম্পর্কে চিড় ধরে। সে কথা নিজের মুখেই স্বীকার করেছেন রণবীর।
 
স্টারডাস্টে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে রণবীর বলেন, 'হ্যাঁ, আমি প্রত্যারণা করেছি, অপরিণত মানসিকতা, অনভিজ্ঞতা, কিছু তাৎক্ষণিক লোভ এবং ঔদাসীন্যের জেরে করেছি।'
 
'বারফি' তারকা বলেন, 'যখন তুমি বড় হও তখন তুমি মূল্যবিচার কর, কেন তুমি সম্পর্কে আছে, কেন তুমি আর একজনের সঙ্গে কমিটমেন্টে বাধা! আমিও এখন সেটা অনুভব করি। মূল্য বুঝি।'
 
রণবীর আরও জানান, 'সেই কারণেই বিনা বন্ধনে বিশ্বাস করতে না পারলে কারোর সঙ্গে সম্পর্কে জড়াতে চাই না। এর কোনও মানেই হয় না।'
 
IMG0
 
প্রায় ২ বছর একে অপরের সঙ্গে সম্পর্কে ছিলেন রণবীর ও দীপিকা। ২০০৯ সালের নভেম্বর মাসে দীপিকার সঙ্গে তার ব্রেকআপ হয়। তার পর থেকেই তিনি ক্যাটরিনার সাথে প্রেম শুরু করেন।
 
পরে রণবীর এও বলেন, 'বিশ্বাসঘাতকতা সম্পর্ক ভাঙতে পারে। একবার সম্পর্কের মধ্যে চলে এলে সম্মানটাই নষ্ট হয়ে যায়। বিশ্বাসটাই চলে যায়। আর এই বিশ্বাসই তো সম্পর্কের ভিত।'