কুমিল্লায় বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার

আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ১২:৩০
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ লিটন (৩০) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
 
বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর রেইসকোর্স এলাকার ধানমণ্ডি সড়কের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সামসুজ্জামান জানান, লিটনের বিরুদ্ধে  অস্ত্র আইনে মামলা হয়েছে।