রাজধানীতে হত্যার দায়ে স্ত্রী ও পরকীয়া প্রেমিকের ফাঁসির আদেশ

আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ১৩:১২
রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অধিদফতরের ওয়্যারলেস সুপারভাইজার রাজ্জাক সরকার হত্যা মামলায় স্ত্রী ও তার পরকীয়া প্রেমিকের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
 
বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্রুনাল আদালত-৮ এর বিচারক আবদুর রহমান সরকার তাদের বিরুদ্ধে এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, নিহতের স্ত্রী মোসা. ইসাসমীন ফেরদৌস শিল্পী, ও তার পরকীয়া প্রেমিক মো. সাইফুল ইসলাম।
 
উল্লেখ্য, রাজধানীর আগারগাঁওয়ের বাসায় ২০০৬ সালের ১৩ ফেব্রুয়ারি রাত দুইটা থেকে ভোর ছয়টার মধ্যে কোনো এক সময় আসামিরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাজ্জাক সরকারকে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় মামলায় হয়। তদন্তকারী কর্মকর্তা মামলার অভিযোগপত্র গঠন করে আদালতে জমা দেয়। বিচারিক কাজ শুরু হয়।