দুপচাঁচিয়া ট্রাকচাপায় অটোভ্যান চালক নিহত

আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ১৩:৩৫
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ট্রাক চাপায় এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। নিহত আবু বকর (২৮) কাহালু উপজেলার জোগাড়পাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
 
বুধবার সকাল সাড়ে আটটার দিকে দুপচাঁচিয়া থানা বাসস্ট্যান্ড এলাকায় বিকল একটি ট্রাককে রশি দিয়ে টেনে নিতে গিয়ে অপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই অটোভ্যানটিক চাপা দেয়। এতে অটোভ্যানের চালক আবু বকর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছিল। পথে আবু বকর মারা যান।
 
দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জহুরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় দুটি ট্রাকই জব্দ করা হয়েছে।