হাইকোর্ট থেকে অব্যাহতি পেলেও সুপ্রিমকোর্টের আপিল বিভাগের রায়ের ফলে আয়করের ৪০৪ কোটি টাকা পরিশোধ করতেই হচ্ছে দেশের শীর্ষ এনজিও ব্র্যাককে । বুধবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এই রায় দিয়েছে।
এর আগে ব্র্যাককে জনহিতকর প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে করের টাকা পরিশোধের দায় থেকে অব্যাহতি দেয় হাইকোর্ট। ২০১৪ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্টের দেয়া এই রায়ের বিরুদ্ধে পৃথক ১১টি আপিল করে কমিশনার অব ট্যাক্স, ঢাকা। এই আপিলের পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রাশেদ জাহাঙ্গীর শুভ্র।
শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে ব্র্যাককে করের অর্থ পরিশোধ করতে আদেশ দেয়।
