মেহেরপুর সদরে ইভিএম প্রযুক্তিতে ভোট, ভোটারদের আগ্রহ কম

আপডেট : ২২ মার্চ ২০১৯, ১৬:৫৫

উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে মেহেরপুর সদর উপজেলায় ইভিএম-এ ভোট গ্রহণ করা হবে। ইভিএম-এ ভোট গ্রহণ উপলক্ষে ইতিমধ্যে নির্বাচন অফিস ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্পন্ন করেছে।

এ জন্য পাঁচ দিন ব্যাপী বিভিন্ন কেন্দ্রে ইভিএম প্রদশর্নীর মাধ্যমে ডামি ভোট গ্রহণ করে ভোটারদের ভোট দানের পদ্ধতি সম্পর্কে জানানো হচ্ছে। তবে ইভিএম প্রযুক্তি নতুন হলেও সাধারণ ভোটারদের ভোটের প্রতি আগ্রহ কমে গেছে বিগত ভোট গুলোতে কারচুপির কারণে। 

আমঝুপি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে পরিদর্শন করে দেখা যায়, সেখানে ওই কেন্দ্রে ভোটগ্রহণ কর্মকর্তা রয়েছেন ৩১ জন। সেনাবাহিনীর দুই জন ইভিএম এক্সপার্ট দায়িত্বে রয়েছেন। ওই কেন্দ্রে ভোটার রয়েছেন তিন হাজার তিনশ। কিন্তু গত পাঁচদিনে দুই শতাধিক ভোটার ইভিএম প্রযুক্তি ভোট দিতে এসেছিলেন। 

ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আব্দুর রাজ্জাক জানান, ইভিএম নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে তেমন কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের উদ্বুদ্ধ করে নিয়ে আসছেন। 

আরও পড়ুনঃ ভোগান্তির অপর নাম ‘গোমাতলী বেইলি ব্রিজ’

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা কবির আহমেদ জানান, সদর উপজেলার ৭৭টি কেন্দ্রে ইভিএম প্রযুক্তিতে ভোট নেওয়া হবে। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

ইত্তেফাক/নূহু