কুবিতে ছাত্রলীগ নেতা খালিদ হত্যায় ৬ ছাত্র রিমান্ডে

আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ২০:২০
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগ নেতা খালিদ সাইফুল্লাহ নিহতের মামলায় গ্রেফতার ছয় ছাত্রের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
 
বুধবার দুপুরে তাদের পুলিশ তাদের পাঁচদিনের রিমান্ড আবেদন জানালে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নাজমুন নাহার সুমি একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
 
মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির এসআই শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন ।
 
এদিকে ডিবির একটি দল বুধবার ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ কুবি প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে  কথা বলেন।
 
জানা যায়, ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে মার্কেটিং বিভাগ সপ্তম ব্যাচের শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ নিহতের মামলায় বুধবার ৬ জনকে আদালতের হাজির করা হয়।