রিওতেও যুক্তরাষ্ট্র-চীন লড়াই

আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ২০:৩৮
লন্ডন অলিম্পিকের মতো এবারো পদক জয়ে মুল লড়াই হবে আমেরিকা ও চীনের মধ্যে। গোল্ডম্যান স্যাকস জানাচ্ছে তাদের অনুমান এবারো তাই হবে এবং যথারীতি শীর্ষে থাকবে আমেরিকাই। প্রতিষ্ঠানটি গেমসের সব ইভেন্টে খেলোয়াড়দের পারফরম্যান্স খতিয়ে তৈরি করেছে সম্ভাব্য পদক তালিকা। 
 
শুধু তাই -ই নয়, তারা ভবিষ্যদ্বাণী করেছে, কোন ইভেন্টে কারা সোনা, রুপো, ব্রোঞ্জ জিতবেন। তাদের হিসেবে দেখানো হয়েছে এবার চীন ও যুক্তরাষ্ট্র উভয়ে পাবে ৪৫টি করে সোনার পদক। কিন্তু মোট পদকের হিসেবে যুক্তরাষ্ট্র পাবে ১১৮টি, চীন ৮৫টি। গেলবার ৪৬টি সোনা পেয়ে যুক্তরাষ্ট্র প্রথম ও ৩৮টি নিয়ে চীন হয়েছিল দ্বিতীয়। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ১৫টি পদক পাবে বলে ভবিষ্যৎবাণী করা হয়েছে। আর হ্যাঁ, উসেইন বোল্টের সোনা জয়েরও ভবিষ্যৎবাণী করেছে গোল্ডম্যান স্যাকস।