জামালপুরে বন্যা পরিস্থিতির আরো উন্নতি

আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ২০:৫৭
জামালপুরে সার্বিক বন্যা পরিস্থিতির আরো উন্নতি হয়েছে।
 
এদিকে পানিতে পড়ে দেওয়ানগঞ্জ পৌরসভার চরভবসুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা রিকশাচালক সাইফুলের মেয়ে সাফিয়া (৩) মারা গেছে।
 
উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
 
অপরদিকে জামালপুর-তারাকান্দি বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় পর্যন্ত রেলযোগাযোগ এখনো বিচ্ছিন্ন রয়েছে। মাদারগঞ্জ, সরিষাবাড়ি, বকসিগঞ্জ উপজেলার পানি অপরিবর্তিত থাকায় সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
 
গত ২৪ ঘণ্টায় যমুনা পানির পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ৩২ সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপৎসীমার ২৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।