গাজীপুরের কোনাবাড়িতে দুটি ঝুটের গুদাম ও একটি বাড়ি অগ্নিকাণ্ডে আসবাবপত্রসহ মূল্যবান মালামাল পুড়ে গেছে।
বুধবার রাত ৮টার দিকে গাজীপুর নগরীর কোনাবাড়ির আমবাগ পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানায়, ওই এলাকার রাজ্জাকের ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন মূহুর্তের মধ্যে শরীফ হোসেনের ঝুটের গুদাম ও পাশের মালেক মিয়ার বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর ও কালিয়াকৈরের ৫টি ইউনিট রাত সাড়ে ৯টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আক্তারুজ্জমান লিটন জানান, রাত সাড়ে ৯টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে বিপুল পরিমাণ পরিত্যক্ত কাপড় এবং ওই বাড়ির কয়েক কক্ষ পুড়ে গেছে।
