গোপালগঞ্জ সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, গোপালগঞ্জ শহরের কুয়াডাঙ্গা মুন্সিপাড়া এলাকার শহর আলীর ছেলে হায়দার আলী (২৮) ও আব্বাস কাজীর ছেলে জসীম কাজী (২৫)। এ ঘটনায় আহত শামীম শেখ জেলা সদর হাসপাতালে ও ঢালী খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার মান্দারতলায় বিকল একটি পিকাপ মেরামত করছিলেন ওই চারজন। এ সময় একটি ট্রাক পিছন থেকে পিকাপটিকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের লাশ সদর হাসপাতালে রয়েছে।
