বর্তমানে সব জায়গায় বিরাজ করছেন দীপিকা পাড়ুকোণ। বলিউডে সঞ্জয় লীলা বানশালির ‘পদ্মাবতী’ থেকে শুরু করে হলিউডের ‘ত্রিপল এক্স: দ্য রিটার্ন অব স্যান্ডার কেজ’ ছবি পর্যন্ত। এবার যুক্তরাষ্ট্রের ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনের ‘হলিউড নেক্স জেনারেশনে’র জন্য নির্বাচিত হয়েছে।
ভ্যানিটি ফেয়ারের ভিডিওতে গুচির লাশ পোশাকে দেখা গেছে দীপিকাকে। নিজের ব্যক্তিগতহ স্টাইল ও পছন্দ নিয়ে কথা বলেছেন তিনি।
ভিডিওতে আরো দেখা গেছে ‘দ্য গ্রেট গ্যাটসবি’র এলিজাবেথ দেবিকি, ‘মিরর মিরর’র লিলি কলিনস, ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’ এর রিলে কেউফকেও। খবর: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
