নরসিংদীর বেলাবতে একই জায়গায় গতকাল একজন, আজ একজন ট্রাক চাপায় নিহত

আপডেট : ২২ মার্চ ২০১৯, ১৭:৪৯

নরসিংদীর বেলাবতে ট্রাকের চাপায় এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে শুক্রবার সকাল ৯টার দিকে। এ সময় ওই নারী সড়ক পার হচ্ছিলেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে সড়ক পারাপারের সময় একই স্থানে কাভার্ডভ্যান চাপায় রাব্বি (১৩) নামে  এক স্কুলছাত্র নিহত হয়। আহত হয় তার সহপাঠী আপন (১৩)।

নিরাপদ সড়ক চাই নিসচা নরসিংদী জেলা শাখান দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক শান্ত বণিক জানান, শুক্রবার সকাল ৯টার দিকে বেলাব উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক পারাপারের সময় সিলেটগামী একটি ট্রাক ওই অজ্ঞাত নারীকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর এলাকাবাসী ঘাতক ট্রাকটিকে থামাতে পারলেও পালিয়েছে ট্রাকের চালক। পরে খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ ট্রাকটিকে জব্দ করে। নিহতের লাশ ভৈরব হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুনঃ মুস্তাফিজ-শিমুর বিয়ের আনুষ্ঠানিকতা শেষ

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু