নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, 'দেশে যারা নামাজের সময় নামাজ না আদায় করে মানুষ হত্যা করে তারা মুসলমান নয়।'
বৃহস্পতিবার সকালে রাজবাড়ীর দৌলতদিয়ায় ভাঙন কবলিত ফেরি ঘাট এলাকা পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
নৌ পরিবহন মন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। তা না হলে কল্যাণপুরে জঙ্গিদের দমন করা সম্ভব হতো না। আমরা যারা মুসলমান তাদের বিভ্রান্ত করছে জামায়াত ও অন্যান্য উগ্র সংগঠন। এদের বাংলার বুকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেয়া হবে না।
এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী বেরামত আলী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, রাজবাড়ীর জেলা প্রশাসক জিনাত, রাজবাড়ীর পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম প্রমুখ।
