নাটোরে ১০ জেলের ৬ মাস করে কারাদণ্ড

আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ১৫:০৪
নাটোরের হালতিবিল থেকে মাছ শিকার করার সময় নিষিদ্ধ বাদাই জালসহ ১২ জেলেকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের মধ্যে ১০ জেলের ৬ মাস করে কারাদণ্ড ও দুই জেলেকে জরিমানা করা হয়েছে।
 
বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার জাহান এ রায় দেন। এ সময় উপজেলা মৎস্য অফিসার নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন।
 
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার খাজুরা ইউনিয়নের করেরগ্রামের আছের আলী (৫০), জামিল হোসেন (৪২), মোমিন (৩৮), রেজাউল ইসলাম (৪৫), হাবিবুর রহমান (৩৮), আজিজুল ইসলাম (৩২), ঢাকঢোর ডাঙ্গাপাড়া গ্রামের মামুন (২৮), মাধনগর গ্রামের প্রদীপ কুমার (২৫), লিটন কুমার প্রামাণিক (২৮), বিশ্বজিৎ (২৬), বীরেন (৩৮) ও সুব্রত কুমার (১৯)।