চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে দুই হাজারের অধিক ফলদ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে চুনতি ফাউন্ডেশন নামে একটি সংস্থার উদ্যোগে এসব ফলদ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়। বিতরণ করা গাছগুলো হলো- আমড়া, পেয়ারা, আমলকি, জলপাই, নিম, জাম্বুরা, আম ইত্যাদি।
এ সময় মেহেরুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিজনূর রহমান, আনোয়ার কামাল, ফজলে এলাহী আরজু, বশির উদ্দীন ফারুকী এবং চুনতি ফাউন্ডেশনের এম আজিজুল হক, সিরাজুল হক ও মামুনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
