চট্টগ্রামের কক্সবাজার এলাকায় শতবর্ষী মুন্সী পুকুর সংরক্ষণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এক রিটে আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মোহম্মদ রেজাউল হাসান ও বিচারপতি কাশেফা হোসেনের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই রায় দেয়।
একই সঙ্গে পুকুরটির ভেতরে কোনো অংশ ভরাট বন্ধ ও কোনো স্থাপনা থাকলে তার উচ্ছেদ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, চিটাগাং ডেভেলপমেন্ট অথরিটির চেয়্যারম্যান, পরিবেশ অধিদফতরের পরিচালককে এই রায় বাস্তবায়ন করতে বলা হয়েছে।
মুন্সী পুকুর দখল ও মাটি ভরাট নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ঐ প্রতিবেদনের ভিত্তিতে এই রিট করেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে মঞ্জিল মোরশেদ। রিটের শুনানি শেষে হাইকোর্ট এই রায় দেন।
